সংযুক্ত আরব আমিরাতও তুরস্কের বহুল আলোচিত বায়রাক্তার টিবি২ ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। ইউক্রেনসহ বিভিন্ন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ড্রোন সংগ্রহ করার জন্য তুরস্কের সাথে দেশটি দীর্ঘ দিন ধরে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।
শিরোনাম
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
- তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব দিলেন জাতিসংঘ মহাসচিব
- * * * *
তুর্কি ড্রোন
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কাছে থাকা তুরস্ক-নির্মিত ড্রোন বাহিনী দিয়ে রুশদের ওপর সফল হামলা চালানো হয়েছে।
রাশিয়ার সাথে যেকোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে এ আশঙ্কায় ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে সম্ভাব্য লড়াইয়ের জন্য তৈরি করে তুলছে নানা দেশ। তার মধ্যে একটি হচ্ছে তুরস্ক। তুরস্কের তৈরি ডজন ডজন ড্রোন ইতোমধ্যেই ইউক্রেনে পাঠানো হয়েছে। আর শুধু তাই নয়, আংকারা আর কিয়েভের মধ্যে একটি নতুন চুক্তিও হয়েছে, যার ফলে ইউক্রেনের কারখানাতেই এখন তৈরি হবে তুরস্কের ডিজাইন করা ড্রোন
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।